চট্টগ্রাম অফিস
বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে হযরতুল আল্লামা সাইয়েদ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর তিনদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান ও নসিহত পেশ করবেন পীর সাহেব চরমোনাই।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতী সাইয়েদ মুহাম্মদ ফয়জুল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা মুফতি আবদুল হালীম বুখারী, জামিয়া জিরি মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল-মাদানী ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ তশরীফ আনবেন।
www.charmonaivs.net থেকে মাহফিলের সকল বয়ান ও কর্মসূচি সরাসরি শোনা ও দেখা যাবে। বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা সদর সভাপতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ আল হেলাল মাহফিলে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।