ঈদুল আজহায় পুঁজিবাজার ৫ দিন বন্ধ থাকবে

 
ঈদুল আজহা উপলক্ষে ৫ দিন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
 
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেনের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের যাবতীয় দাফতরিক কার্যক্রমও বন্ধ থাকবে।
 
ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে—আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৫ থেকে ডিএসইতে লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।
 

সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।