পুঁজিবাজারে মঙ্গলবার আমান ফিডের লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম দিনে আমান ফিডের শেয়ার দর বেড়েছে ৬২ টাকা বা ১৭২ শতাংশ।
কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত শেয়ারের ৫৫ শতাংশেরও বেশি লেনদেন হয়েছে। কোম্পানির ২ কোটি শেয়ারের মধ্যে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়েছে।
এ দিকে, গেইনারের পাশাপাশি লেনদেনেরও শীর্ষে ছিল আমান ফিড। দিনশেষে কোম্পানিটির ৮২ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের সাড়ে ১৯ শতাংশ।