জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। স্থায়ী ক্যাম্পাসটি উত্তরার ১৭/এইচ সেক্টরে অবস্থিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল -এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অব বাংলাদেশ -এর প্রেসিডেন্ট শেখ কবির হোসাইন, বিএসএমএমইউ -এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য ড. এম. নূরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন।-প্রেস বিজ্ঞপ্তি