দেশের দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদ (বিএনইপিসি) নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ২ মার্চ রাজধানীর একটি হোটেলে ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহরন রশীদকে সভাপতি এবং ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাজমুল আহম্মদ তৌফিককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী (দর্পন প্রতিদিন), সহ-সভাপতি মো. জসীম উদ্দিন (আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান (বাংলাদেশ কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ রুকুনুজ্জামান রুকন (অনুপমা), কোষাধ্যক্ষ মফিজুর রহমান (খান বাবু) (বাংলাদেশের আলো), দপ্তর সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল (বাংলার নবকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব (আমার দিন), মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুন নাহার রীতা (নবজীবন), কার্যনির্বাহী সদস্য আতিকুল ইসলাম (আজকের বাণী), এবিএম সেলিম আহমেদ (ইভিনিং নিউজ) ও নটো কিশোর আদিত্য (প্রথম কথা)। -প্রেস বিজ্ঞপ্তি