পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কম

 
পুঁজিবাজারে বুধবার সার্বিক মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১৭ শতাংশেরও বেশি। তবে লেনদেনের বেশির ভাগই হয়েছে ওষুধ ও ইঞ্জিনিয়ারিং খাত ঘিরে। এ দুই খাতে লেনদেন হয়েছে ১০৫ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৩০ শতাংশেরও বেশি।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৭২ কোটি ৫১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ২৯ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।