বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যানুযায়ী বিদায়ী আগস্ট মাসে মূল্যস্ফীতি হার ছিল ৬ দশমিক ১৭, যা জুলাইয়ে ছিল ৬ দশমিক ৩৫ ভাগ।
বুধবার পরিকল্পনা কমিশনে অনুষ্টিত মিট দ্য প্রেসে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর কারণ হিসেবে বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেল ও চিনির দাম কম থাকা এবং অভ্যন্তরীণ বাজারে চালের দাম কম থাকায় মূল্যস্ফীতি কমেছে।
এদিকে, জুলাই মাসের মতো আগস্টের এডিপি বাস্তবায়ন হার আশানুরূপ না হওয়ার ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘আমাদের অধিকাংশ প্রকল্প ভূমির সাথে সম্পর্কিত। বর্তমানে দেশের অধিকাংশ জমি বর্ষার পানিতে তলিয়ে থাকায় প্রকল্প কাঙ্খিত মাত্রায় বাস্তবায়িত হয়নি।’