দিনভর শেয়ারবাজারের সূচক ওঠা-নামার পর সার্বিক মূল্য সূচক কিছুটা কমলেও বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৯৮ কোটি টাকা। যা আগের কর্মদিবসের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। লেনদেনের ক্ষেত্রেও বাজারে প্রাধান্য ছিল আমান ফিডের। এ ছাড়া, বিবিধ খাত ও জ্বালানি খাতে লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। এ দুই খাতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৩২ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১৪৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭১ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।