অ্যামোনিয়া প্লান্টের স্টার্ট আপ হিটারের নকশা প্রণয়ন, যন্ত্রপাতি সরবরাহ ও সংযোজনে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডিএসই জানিয়েছে, এ কাজে প্রায় ৪১ কোটি টাকা ব্যয় হবে। এতে মুনাফা অর্জনের সক্ষমতা ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশা করছে সেবা খাতের তালিকাভুক্ত কোম্পানিটি।
জানা গেছে—ম্যানুফ্যাকচারারের গুদাম থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সেবাগ্রহীতা কোম্পানির প্লান্ট পর্যন্ত পরিবহন, সংযোজন ও পরীক্ষামূলকভাবে চালুর পাশাপাশি প্রয়োজনমতো বিদ্যমান হিটার সরানোর কাজও করবে সাইফ পাওয়ারটেক।