মৃত্যুবার্ষিকী

অধ্যাপক মো. নূরউন নবী

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক  মহাপরিচালক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নূরউন নবীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ। তার রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অধ্যাপক মো. নূরউন নবী ২০১১ সালে ৭ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনোয়ারা বেগম

ঢাকা জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোজাফ্ফর আহমেদ খানের স্ত্রী মনোয়ারা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে লালবাগে মনোয়ারা তাজ মহল ভবনে তার আত্মার শান্তি ও দোয়া কামনার জন্য শোকশপ্ত পরিবার এর পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আব্দুর রাজ্জাক

চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক করতোয়ার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমানের পিতা চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ।  এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসভবনে আজ বাদ ফজর কবর জিয়ারত, কোরআন খতম এবং বাদ জোহর বাহাদুরপুর জামিয়া কওমীয়া হাফেজী মাদারাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।