কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়-স্বজনরা গত এক মাস দেখা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বারবার চিঠি দেওয়া হলেও স্বজনদের দেখা করার অনুমতি দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। টালবাহানা করছে। আমাদের দলের সিনিয়র নেতারা দেখা করার জন্য একাধিকবার আবেদন করলেও কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাত্ করেন। পরে ২৪ ফেব্রুয়ারি আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি। পরে ৩ মার্চ আবেদন করা হলেও অনুমতি মেলেনি।
এ বিষয়ে কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক প্রিজন্স কর্নেল ইকবাল হাসান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা গত ১০ ফেব্রুয়ারি দেখা করে গেছেন। এখনও একমাস হয়নি। তারা আবার আবেদন করেছেন। আশা করছি, শিগগিরই দেখা করতে পারবেন।