‘আয়কর আইনে এখনো জটিলতা রয়ে গেছে’

 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আয়কর আইনে এখনো জটিলতা রয়ে গেছে। এ কারণে, রিটার্ন দাখিল ও কর প্রদানের ক্ষেত্রে করদাতারা সাধারণত ভয় পান।’
 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য প্রদানের লক্ষ্যে রবিবার সচিবলায়ে ‘কর তথ্য ও সেবা কেন্দ্র’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বক্তব্য রাখেন।