সিএসইর ব্লু চিপ ও শরীয়াহ সূচক পুনর্গঠন

 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন ও সার্বিক দিক বিবেচনা করে সিএসই-৩০ ও শরীয়াহ সূচক পুনর্গঠন করা হয়েছে। সিএসইর নির্ধারিত নীতিমালার ভিত্তিতে বছরে ২ বার এ পর্যালোচনা করা হয়। 
 
জানা গেছে, চূড়ান্তভাবে সিএসই-৩০ সূচকের কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ, ফারইস্ট লাইফ, বিডি জেনারেল ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, এসিআই, বেক্সিমকো ফার্মা, ইবনে সিনা, ওরিয়ন ফার্মা, এগ্রিকালচারাল মার্কেটিং, অলেম্পিক ইন্ডাস্ট্রি, কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার, ইস্টার্ন হাউজিং, পদ্মা ওয়েল, যমুনা ওয়েল, মেঘনা পেট্টোলিয়াম, তিতাস গ্যাস, এবি ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, লঙ্কাবাংলা এবং জি কিউ বলপেন। আগামী ২০ সেপ্টেম্বর রবিবার থেকে এ কোম্পানিগুলো সূচকে কার্যকর হবে।
 
অপরদিকে সিএসইর নতুন শরীয়াহ ইনডেক্সের মধ্যে রয়েছে ৭৭টি কোম্পানি। যা আগামী ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।