কানাডায় বাঙালি হোমলেসের সংখ্যা বাড়ছে!


কানাডার বিভিন্ন শহরে বিশেষ করে টরন্টো-মন্ট্রিয়লে বাঙালি হোমলেসের সংখ্যা বাড়ছে। আগে রাস্তাখাটে কোথাও বাঙালি ভিক্ষুক দেখা যেতো না। এখন তা চোখে পড়ছে।

টরন্টো স্টার নিউজ সার্ভিসের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, কানাডায় শতকরা প্রায় ২০ ভাগ বাংলাদেশি অভিবাসীর আয় দারিদ্রসীমার অনেক নিচে।

খোঁজ খবের নিয়ে দেখা গেছে, সাংসারিক জটিলতা, পারিবারিক দ্বন্দ্ব-বিচ্ছেদ-কলহ, বেকারত্ব, থেকে হতাশার কারণে তারা ঘরহীন হয়ে পথের জীবন বেছে নেয় এবং মাদকাসক্ত হয়ে পরে মানুষের কাছে হাত পাতে।

এমনই একজন হোমলেস ও মাদকাসক্ত ডালিম। তাকে ডাউন টাউন এবং বাঙালি অধ্যুষিত এলাকা ডেনফোর্থে প্রায়ই দেখা যায়।

জানা মতে, স্বামী-সন্তান, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েকজন নারীও সরকারি সেল্টারে জীবনযাপন করছেন।


হোমলেস ও মাদকাসক্ত ডালিম।