৩জিবি র্যামের ফোরজি স্মার্টফোন

বাংলাদেশের বাজারে আইটেল ইতিমধ্যেই তাদের গুণগত মান ও সার্ভিসের কারনে স্মার্টফোন ব্যাবহারকারীদের কাছে প্রথম পছন্দের তালিকায় চলে এসেছে। এরই ধারাবাহিকতায় ট্রানশান বাংলাদেশ তাদের জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড আইটেল-এর সেলফি সিরিজের নতুন একটি স্মার্টফোন এস৪১ বাজারে ছেড়েছে। স্মার্টফোনটিতে রয়েছে ৩জিবি র্যাম ও ১৬জিবি রম। নতুন মডেলটি বাজারে ছাড়া উপলক্ষে ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক জানান, সর্বাধুনিক প্রযুক্তির একটি পরিপূর্ণ ফোরজি স্মার্টফোন আইটেল এস৪১। সাশ্রয়ী মূল্যে দেশের মানুষের একটি বড় অংশের হাতে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন তুলে দেয়াটাই আমাদের লক্ষ্য। ক্রেতারা এখন ফোর-জি নেটওয়ার্কের যুগে স্মার্টফোনের পারফর্মেন্সের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, বিষয়টি মাথায় রেখে ৩জিবি র্যাম সংবলিত এই ফোনটি বাজারে ছাড়া হলো। এস৪১-এ ফ্রন্ট ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বিল্ট-ইন ওয়ান-কি মেকআপসহ সেলিব্রেটি মেকআপের অপশন এবং পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও মাল্টিফাংশানাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ২.৫ডি কার্ভড আইপিএস এইচডি ডিসপ্লে,দীর্ঘস্থায়ী সম্মিলিত স্মার্টফোনটির মূল্য ৮ হাজার ৪শ’ ৯০ টাকা।