কানাডার নতুন ইমিগ্রেশন আইন এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম প্রায় ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন হারপার সরকারের গৃহীত এই সিস্টেমে আবেদনকারীদের মধ্য থেকে ইমিগ্রেশন পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।
ইমিগ্রেশন মন্ত্রী ক্রিস আলেকজান্ডারসহ কনজারভেটিভ সরকারি দল শুরু থেকেই তাদের নতুন প্রবর্তিত এক্সপ্রেস এন্ট্রি পদ্ধতি নিয়ে বড়াই করে আসছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই বড়াই করা সিস্টেমে জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই আইনে ৬ জুলাই পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৭০০টি আবেদন পত্রের মধ্যে মাত্র ৮৪৪ জন ইমিগ্রেশন পেয়েছে এ পর্যন্ত। তারা সবাই প্রিন্সিপাল এপ্লিকেন্ট নন। প্রিন্সিপাল এপ্লিকেন্টদের ফ্যামিলি মেম্বারসহ ৮৪৪ জন।
ডেইলি টরন্টো স্টারে খবরে প্রকাশ, এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে আবার ৮৫ শতাংশ ছিলেন কানাডাতেই, যখন তারা ইমিগ্রেশনের জন্য আবেদন করেন।