আমাদের দেশে বসন্তকালে যে কয়েকটি ফুল চারপাশ আলোকিত করে ফোটে, পাখিফুল তাদের মধ্যে অন্যতম। দুর্লভ এ ফুলটি আমাদের জাতীয় পতাকার কথাই স্মরণ করিয়ে দেয় এর লাল সবুজ রঙের কারণে। পাখিফুলের বৈজ্ঞানিক নাম Brownea Coccinea। এই ফুলের জন্মস্থান ভেনিজুয়েলায়। তাই এর প্রচলিত নাম রোজ অব ভেনিজুয়েলা। বাংলায় কেউ ডাকে সুপ্তি আবার কারো কারো কাছে এর নাম পারিজাত। পাখির লেজের মতো ঝুলে থাকে বলেই আমাদের দেশে এটি ‘পাখিফুল’ হিসেবেই সর্বাধিক পরিচিত। মাঝারি আকৃতির চিরসবুজ এই গাছটি ৫-৭ মিটার পর্যন্ত উঁচু হয়। বসন্তকালে ফুল ফোটে। গুচ্ছ গুচ্ছ হয়ে ফোটা এ ফুল সারা গাছে লাল-সবুজে ছেয়ে যায়। এ ফুলটিকে দেখলে আমাদের জাতীয় পতাকার কথা মনে পড়বেই। দুর্লভ এ ফুলের সবচেয়ে পুরনো গাছটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে ও নাটোরের উত্তরা গণভবনের প্রবেশপথের ধারে।