সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে জাহিন স্পিনিং
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ২২:০৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেড জাহিন পলিমার নামে একটি সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে। জাহিন পলিমারের ৫১ শতাংশ শেয়ার কিনবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে—জাহিন পলিমারের অনুমোদিত মূলধন ১ কোটি টাকা। এতে ১০ টাকা অভিহিত মূল্যের ১০ লাখ শেয়ার থাকবে। ২০১৬ সালের জুনে এ প্রতিষ্ঠানের পরীক্ষামূলক উত্পাদন শুরু হবে।