পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের দুটি অঙ্গ প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো—ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহাজানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি।
ডিএসই জানিয়েছে—কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শর্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী একীভূত হওয়ার ক্ষেত্রে যে সব প্রক্রিয়া রয়েছে অঙ্গ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ সভায় তা অনুমোদন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন ও হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত কোম্পানির শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে।
প্রতিষ্ঠান দুটি একীভূত হলে ব্যবসা সমপ্রসারণের পাশাপাশি ব্যয় হ্রাস, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কারণে ইউনাইটেড পাওয়ারের মুনাফার পরিমাণ বাড়বে বলে ইউনাইটেড পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে।