খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও বিআরটিএ’র দালাল চক্রের ১৭জন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আবু নাসের বিশেষায়িত হাসপাতালের দালাল চক্রের আটককৃতরা হচ্ছে- মো. সৌরভ, মোসা. নাসিমা বেগম, মোছা. জোসনা খাতুন, মোছা. ইয়াছমিন, আছমা আক্তার, মোছা চম্পা বেগম, মোছা. সাহিদা বেগম, মোছা বিউটি খাতুন, মোছা. নাহার আক্তার এবং মো. আলাউদ্দীন ওরফে আলাল। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারের ৩০টি কার্ড এবং পাঁচটি টিকিট উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, কেএমপি গোয়েন্দা শাখা-ডিবির অপর অভিযানে নগরীর শিরোমনীস্থ বিআরটিএর দালাল চক্রের সাতজন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, মো. আল আমিন ফকির, মো. ইব্রাহিম মির্জা, মো. মঞ্জুর আহম্মেদ, আহাদ আলী, মো. জিয়াউর রহমান, মো. মোশারফ হোসেন ও মো. কামাল মিয়া।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত্ বিআরটিএ খুলনা অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স করতে গেলে গ্রাহকদের হয়রানি ও আর্থিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।