আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ পুলিশ যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য যথেষ্ট সক্ষম।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইনসে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ নামক মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দর গোলাম ফারুক, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চট্টগ্রাম জোন পিআইবির পুলিশ সুপার ইকবাল হোসেন ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।