কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাতে চা দোকানি চাচা আনিস মোল্যা (৫০) নিহত হয়েছেন।
কালিয়া থানার ওসি জানান, গত বুধবার সন্ধ্যায় কালিয়ার সাতবাড়িয়া গ্রামে আনিস মোল্যা তার ভাইপো সোহাগ মোল্যার কাছে চা’সহ অন্যান্য মালামাল বিক্রির বাকি টাকা চাইলে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাইপো সোহাগ চাচার মাথায় ইট দিয়ে আঘাত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।