শরণার্থী সংকট: সীমান্ত বন্ধ করেছে ক্রোয়েশিয়া

 

সার্বিয়ার সঙ্গে আটটি সীমান্ত পারাপারের মধ্যে সাতটিই বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া। বিপুল সংখ্যক শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।  শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

IMG0

 

জাগরিবের কর্মকর্তারা জানিয়েছেন, হাঙ্গেরি সার্বিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেয়ার পর একদিনেই ক্রোয়েশিয়াতে ১০ হাজার শরণার্থী প্রবেশ করেছে। কোনো উপায়ন্তর না দেখে তাদের সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

এছাড়া সংযোগ সড়কগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। এখন শুধু বাজাকোভোতে বেলগ্রেড ও জাগরিবের প্রধান সংযোগ সড়ক খোলা রয়েছে। 

এদিকে শরণার্থীবাহী একটি ট্রেন থামিয়ে ক্রোয়েশিয়া ফিরিয়ে দিয়েছে স্লোভেনিয়া।

 

IMG1

 

 

সাম্প্রতিক সময়ে আশ্রয়প্রার্থী শরণার্থীদের ‍অনুপ্রবেশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক সংকটেরও সৃষ্টি হয়েছে।

 

IMG2

 

 

এর ‍আগে বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানকো অসটোজিক জানান, ক্রোয়েশিয়ার শরণার্থী নেবার সামর্থ্য আর নেই।

 

এ সময় তিনি শরণার্থীদের তার দেশে প্রবেশ না করে মেসিডোনিয়া, গ্রিস ও সার্বিয়ার শরণার্থী শিবিরগুলোতে থাকতে অনুরোধ করেন।