ভারত থেকে সোয়া ২ লাখ গাড়ি তুলে নিচ্ছে হোন্ডা

 
বেশ কয়েকটি প্রিমিয়াম স্পোর্ট মডেলের প্রায় সোয়া দুই লাখ গাড়ি ভারতের বাজার থেকে তুলে নিচ্ছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ ইনফ্লেটর বদল করে দিতে বাজার থেকে গাড়িগুলোর তুলে নেয়ার কথা জানিয়েছে কোম্পানিটি। গাড়িগুলো ২০০৩ থেকে ১০১২ সালের মধ্যে তৈরি করা।
 
এর আগে ভারতের বাজার থেকে এতো সখ্যায় গাড়ি কখনো তুলে নেয়া হয়নি। বিশ্বের বেশ কয়েকটি দেশে অনুরূপ ত্রুটিপূর্ণ গাড়িগুলোর এয়ারব্যাগ ইনফ্লেটর বদলে দিচ্ছে হোন্ডা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া