জর্জিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় এক শীর্ষ নেতাকে সাড়ে চার বছরের দণ্ডাদেশ দিয়েছে। তার বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগ আনা হয়েছে।
রাজধানী তিবলিসির সাবেক মেয়র ও সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির মিত্র গিগি উগুলাভা পুলিশি হেফাজত থেকে ছাড়া পাওয়ার একদিন পরই এ সাজা দেয়া হলো। বিচার পূর্ববর্তী তার ১৪ মাসের আটকাদেশ অবৈধ ছিল সাংবিধানিক আদালত এমন আদেশ দেয়ার পর তাকে মুক্তি দেয়া হয়েছিল।
তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন। সরকারি অর্থ অপব্যয়ের দায়ে প্রকৃতপক্ষে এ নেতার নয় বছরের সাজা হলেও ২০১২ সালে জর্জিয়ার পার্লামেন্টে পাস হওয়া সাধারণ ক্ষমা অধ্যাদেশের কারণে সাজা অর্ধেক হয়ে যায়।
বিচারক লাশা চাখারকিটশভিলি তিবলিসি পৌরসভায় দলীয় কয়েকশ’ কর্মীকে ভুয়া নিয়োগ দেয়ায় উগুলাভাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। সূত্র: এএফপি