পুঁজিবাজার মেলার লোগো উন্মোচন সিএসইর

 
পঞ্চম পুঁজিবাজার মেলার লোগো উম্মোচন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রামে প্রধান কার্যালয়ে শনিবার মেলার লোগো উন্মোচন করেন সিএসইর পরিচালক ও মেলা অরগানাইজিং টিমের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন।
 
মেলার লোগোর পাশাপাশি সিএসইর ২০ বছর পূর্তির লোগোও উন্মোচন করা হয়।
 
এ সময় সিএসইর পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, মো. শামসুল ইসলাম, ট্র্যাক হোল্ডার মো. শওকত আলী তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিনসহ সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
আগামী ৮ ও ৯ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মেলা।