কুকুরের জীবন বাঁচাতে বিমানের গতিপথ পরিবর্তন করেছেন এক পাইলট। ঘটনাটি ঘটেছে এয়ার কানাডার একটি ফ্লাইটে। বিমানটি ইসরায়েলের তেল আবিব থেকে কানাডার টরেন্টোতে যাচ্ছিল।
বিমানটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করার সময় পাইলট লক্ষ্য করেন বিমানের কার্গো এলাকার হিটিং সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে না। কার্গোতে ছিল বিমানের এক যাত্রীর পোষা কুকুর 'সিম্বা'। আটলান্টিক মহাসাগরের ওপরে থাকার সময় ওই যায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়। এতে কুকুরটি মারা যেতে পারে বলে পাইলট আশঙ্কা করেন।
সঙ্গে সঙ্গে তিনি বিমানের গতিপথ পরিবর্তন করে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবতরণের সিদ্ধান্ত নেন। পরে ফ্রাঙ্কফুর্ট থেকে সিম্বাকে অপর একটি ফ্লাইটে তুলে দিয়ে আবার টরেন্টোর উদ্দেশ্যে রওনা হয় এয়ার কানাডা ফ্লাইটটি।
পাইলটের এমন মানবিকতার জন্য কুকুরটির মালিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এভিয়েশন বিশেষজ্ঞ ফিল ডার্বি বলেন, পাইলট সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। বিমানের গতিপথ পরিবর্তনের জন্য এয়ারলাইন্সের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার ডলার। সূত্র: