নিউজিল্যান্ডে বাঘের আক্রমণে চিড়িয়াখানা কর্মী নিহত

নিউজিল্যান্ডের একটি চিড়িয়াখানায় বাঘের আক্রমণে এক কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাজধানী ওয়েলিংটনের ৫২০ কিলোমিটার উত্তরে হ্যামিলটন চিড়িয়াখানায় কাজ করার সময় ওই কর্মী বাঘের হামলার শিকার হন। তিনি একজন নারী বলে জানা গেছে।

 

নিউজিল্যান্ড পুলিশের ওয়াকাটো জেলা কমান্ড সেন্টারের সিনিয়র সার্জেন্ট জুলিয়েট বার্গেস এক বিবৃতিতে বলেন, দুঃখজনকভাবে বাঘের হামলায় চিড়িয়াখানার ওই কর্মী নিহত হন।

তিনি বলেন, এটা একটা দুঃখজনক ঘটনা। প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা এখনই বলা যাচ্ছে না। ঘটনা তদন্তে হ্যামিলটন পুলিশ কাজ করছে।
পুলিশ কিংবা চিড়িয়াখান কর্তৃপক্ষ হামলা ও নিহত কর্মী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।বাসস