ইরানে হঠাৎ বন্যায় ১০ জন নিহত

ইরানের রাজধানী তেহরানের কাছের একটি এলাকায় এবং দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আট জন ব্যক্তি নিখোজ রয়েছেন।

 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি। তেহরানের ২০ কিলোমিটার দক্ষিণপূর্বে পাকদাশত্ এলাকায় পিকনিকে গিয়ে বন্যার কবলে পড়ে একটি দল। নদীর বাধ ভেঙে বন্যার পানি পিকনিক পার্টিকে ভাসিয়ে নিলে ছয়জনের মৃত্যু হয়। শুক্রবার রাতে হোরমোজগান প্রদেশে নদীর বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আরো চারজন মারা যান। বন উজাড় ও নদীপথের পাশে অপরিকল্পিত নির্মাণকাজের জন্য এসব আকস্মিক বন্যার ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসি