পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কম

 
পুঁজিবাজারে রবিবার সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহার কারণে অনেক বিনিয়োগকারী এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে। ফলে বাজারে লেনদেন কমতে শুরু করেছে।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২ কমে ১ হাজার ৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৯৬ কোটি ৪০ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৫ বেড়ে ১৪ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।