কিউবার রাজধানী হাভানায় প্রয় ১০ হাজার মানুষের উপস্থিতিতে একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পোপ ফ্রান্সিস। কমিউনিস্ট দ্বীপরাষ্ট্রটিতে এটাই ছিল পোপের প্রথম সফর।
হাভানার বিখ্যাত রেভলিউশন স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো উপস্থিত ছিলেন, যদিও তিনি রোমান ক্যাথলিক চার্চের অনুসারী নন। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সাথেও পোপের দেখা হওয়ার কথা রয়েছে। কিউবা ও যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে ভ্যাটিকান ছেড়েছেন পোপ।
IMG0
যুক্তরাষ্ট্র-কিউবা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে পোপের বিশেষ অবদান রয়েছে বলে মনে করা হয়। শনিবার কিউবায় পৌঁছানোর পর দেশ দুইটির মধ্যে বৈরিতার অবসান ঘটানোর ভূয়সী প্রশংসা করেন তিনি। এই ঘটনাকে সারা বিশ্বের জন্য 'বৈরিতা অবসানের উদাহরণ' হিসেবে বর্ণনা করেছেন তিনি। সূত্র: বিবিসি