আজকের অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর সেমিনার, বিকাল ৪টা, কৃষিবিদ ইনস্টিটিউশন।

আবুল মনসুর স্মৃতি পরিষদ: আয়না রচনার ৯০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৪টা, ঢাবি মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, সকাল সাড়ে ৮টা, রমনা পার্কের অস্তাচল গেট। আলোচনা সভা, সকাল ১০টা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।

জাতীয় নারী জোট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল ১১টা, শহীদ কর্নেল তাহের মিলনায়তন, বঙ্গবন্ধু এভিনিউ।

সামাজিক প্রতিরোধ কমিটি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা আড়াইটা, কেন্দ্রীয় শহীদ মিনার।

আাাদিবাসী নারী নেটওয়ার্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংহতি সমাবেশ, বিকাল ৩টা, বকুলতলা, চারুকলা, ঢাবি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জলকন্যা শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন, বিকাল ৫টা, বিশ্ব সাহিত্য কেন্দ্র।

জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ, বেলা আড়াইটা, জাতীয় প্রেসক্লাব।

এভারেস্ট একাডেমি: আন্তর্জাতিক নারী দিবস উলপক্ষে নারীদের ম্যারাথন, সকাল সাড়ে ৬টা, হাতিরঝিলের এফডিসি মোড়।