অনুপ্রবেশের ঘটনায় রোববার প্যারিসের আইফেল টাওয়ার কয়েক ঘন্টা বন্ধ ঘোষণা করা হয়েছিল। এক ব্যক্তিকে ব্যাকপ্যাকসহ টাওয়ারটির ভিতরে দেখা যাওয়ার পর নিরাপত্তাজনিত কারণে এ পদক্ষেপ নেয়া হয়।
টাওয়ারটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার আগে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানান। স্থানীয় সময় দুপুর পৌনে তিনটায় টাওয়ারটি পুনরায় খুলে দেয়া হয়।
সকালে অনুপ্রবেশের ঘটনায় সাধারণ মানুষের জন্য টাওয়ারটি বন্ধ করে দেয়া হয়েছিল বলে পর্যটন আকর্ষণ সংক্রান্ত প্রেস বিভাগ জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে টাওয়ারটির ঘনিষ্ঠ এক সূত্র জানান , রোববার সকালে টাওয়ারটি খুলে দেয়ার আগে এক ব্যক্তিকে পিঠে ব্যাকপ্যাকসহ টাওয়ারে দেখা যায়।
তিনি আরো বলেন, সব সন্দেহ দূর করতে টাওয়ারটি পরিদর্শনের জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়। দমকল বিভাগের এক মুখপাত্র জানান, দমকল কর্মীরা টাওয়ারটিতে গিয়ে ‘কিছুই পায়নি। বাসস