কেনিয়ায় সব স্কুল বন্ধ করে দিয়েছে সরকার

কেনিয়ায় স্কুলের শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া আদেশকে চ্যালেঞ্জ করে সব স্কুল বন্ধ করে দিয়েছে সরকার। চলতি মাসের শুরু থেকে এ সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার। দেশটির সুপ্রিমকোর্ট সম্প্রতি এক আদেশে স্কুল শিক্ষকদের বেতন অন্তত ৫০ শতাংশ বৃদ্ধির আদেশ দেন। কিন্তু সরকার বেতন বৃদ্ধির এ আদেশ মানতে রাজি নয়।

দেশটির প্রেসিডেন্ট উহুরুহু কেনিয়াত্তা বেতন বৃদ্ধি না করার কারণ হিসেবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, দেশের শিক্ষকরা ইতিমধ্যেই ভালো বেতন পাচ্ছেন। তাই তাদের বেতন আরো বাড়ানোর দরকার আছে বলে মনে হচ্ছে না। তাদের বেতন যদি ৫০ ভাগ বাড়ানো হয় তাহলে সেটা দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে।

এদিকে আদালতের আদেশ সরকারকে মেনে নেয়ার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে শিক্ষকরা। তিন সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছে তারা। এদিকে শুধু সরকারি স্কুলই নয় বেসরকারি স্কুলগুলোকেও বন্ধ করে দিতে বলা হয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্ত এখনই সবাই মেনে নেয়নি। কেউ কেউ এখনো তাদের স্কুল খোলা রেখেছে। আবার অনেকেই সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে স্কুল বন্ধ করে দিয়েছে।