কুমিল্লায় ১২শ ইয়াবাসহ গ্রেফতার ১

 
কুমিল্লায় প্রায় ১২শ পিস ইয়াবসহ সুমন আহমেদ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। জেলার সদর দক্ষিণ উপজেলার আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার র‌্যাব-১১ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  সুমন নগরীর উত্তর চর্থা এলাকার মৃত জুলফু মিয়ার ছেলে।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার আশরাফপুর এলাকায় অভিযান চালায়। এসময় এক হাজার ১৯৮ পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়।
 
র‌্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশীদ জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।