সিরিয়ায় বিমান হামলায় ৩৮ আইএস যোদ্ধা নিহত


সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের কমপক্ষে ৩৮ যোদ্ধা নিহত হয়েছে। দেশের মধ্যাঞ্চলে জিহাদি নিয়ন্ত্রিত তিনটি শহরে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আব্দেল রাহমান এএফপিকে বলেন, সোমবার পালমিরা ও হোমস প্রদেশের অন্য দু’টি শহরে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩৮ আইএস যোদ্ধা নিহত হয়েছে।