বুরকিনা ফাসোর অভ্যুত্থানকারী নেতারা মঙ্গরবার সকালে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আইজ্যাক জিদাকে মুক্তি দিয়েছেন।
পুলিশের একটি সূত্র ও জিদার সঙ্গে থাকা এক সদস্য বার্তা সংস্থা এএফপি’কে বলেন, গত বুধবার অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট প্রাসাদে আটক থাকা প্রধানমন্ত্রীকে তার সরকারি বাসভবনে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অভ্যুত্থানকারী নেতাদের আত্মসমর্পণ নিয়ে আলোচনার জন্য বুরকিনার সৈন্যরা রাজধানী ওয়াগাদগোতে প্রবেশ করার পর প্রধানমন্ত্রীকে মুক্তি দেয়া হল।বাসস