আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বাংলাদেশ হকি ফেডারেশন প্রথমবারের মতো জাতীয় যুব মহিলা দল গঠনের ঘোষণা দিয়েছে।
ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আগামী ১০ই মার্চ থেকে এই দলটির প্রশিক্ষণ ক্যাম্প মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে শুরু হবে। প্রশিক্ষণ শেষে এই যুব নারী দলটি আগামী ৯-১৫ই সেপ্টেম্বর সিংগাপুরে যুব মহিলা এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় অংশ নিবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।