পিরোজপুরের জিয়ানগরে প্রেমিকের ওপর অভিমান করে প্রেমিকা আত্মহত্যা করেছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
ইন্দুরকানী থানা সূত্রে জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে সালমা আক্তার (২১) রাত ১১ টার দিকে নিজবাড়িতে বিষ পান করে। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে চিকিত্সা দেয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় রাত ১২টার দিকে সালমা মারা যান।
ইন্দুরকানী থানার ওসি মিজানুল হক জানান, সালমার সাথে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আলতাফ মালের ছেলে ইব্রাহিমের প্রেমের সম্পর্ক ছিল। মাস দেড়েক আগে ইব্রাহিম একটি মেয়েকে বিয়ে করে। তাই অভিমান করে সালমা আত্মহত্যা করেছেন। লাশ পিরোজপুরের মর্গে রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
প্রেমিক ইব্রাহিমের বাবা আলতাফ মাল জানান, বিয়ে করার পরে সালমা ও তার বাপ ভাই মিলে চলতি মাসের ৩ তারিখ রাতে ইব্রাহিমকে চাড়াখালী রেজিস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তুলে নিতে চায়। পরে স্থানীয়রা ইব্রাহিমকে তাদের হাত থেকে রক্ষা করে। তবে সালমার সাথে ইব্রাহিমের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। এই ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছেন।