চট্টগ্রামে রেসিডেন্সিয়াল স্কুল ক্রীড়ায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বুধবার প্রতিষ্ঠানের মাঠে শেষ হয়েছে। দেড় শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। দিনব্যাপী প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন এবং শেরে বাংলা হাউজ রানার্স আপ হয়।