দক্ষিণ চীন সাগর নিয়ে এবার সরব হলেন অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী জন টার্নবুল। দেশটির সম্প্রচার কর্তৃপক্ষকে দেয়া সাক্ষাতকারে তিনি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে দেশটির কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে চীনের বিরুদ্ধে সম্প্রসারণবাদী আচরণের অভিযোগ এনেছে ফিলিপাইন ও জাপান।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে চীন তার সীমানা বাড়ানোর চেষ্টা করছে।
ওই এলাকায় বেশ কয়েকটি দ্বীপকে নিজের বলে দাবি করছে চীন। এ নিয়ে পার্শ্ববর্তী ফিলিপাইন ও জাপানের সাথে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবার এনিয়ে মুখ খুললো অস্ট্রেলিয়া। চীন দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
টার্নবুল গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক বন্ধুত্ব ও চীনের সাথে বাণিজ্যিক অংশিদারিত্ব এই দুইয়ের মধ্যে সাম্য সাধন তার তার বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি চীন তার পার্শ্ববর্তী সাগরের একটি দ্বীপে সামরিক ঘাটি নির্মাণ কাজে হাত দিয়েছে। টার্নবুলের মতে দেশটির এই পদক্ষেপ পার্শ্ববর্তী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আরো কাছাকাছি নিয়ে যেতে পারে। এ নিয়ে চীনকে আর অগ্রসর না হওয়ার পরামর্শ দেন টার্নবুল। সূত্র: বিবিসি