টাঙ্গাইলের সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দিলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বগুড়ার বুলবুল (৪০) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুদেব ঘটক (৩৫)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেগুনার সাথে বিপরীতগামী খালেদ এন্টারপ্রাইজের একটি বাসের সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরো জানান, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।