বোয়িংয়ের অ্যাপাচে ও চিনুক হেলিকপ্টার কিনছে ভারত

মার্কিন সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোয়িং কোম্পানি থেকে প্রায়ে আড়া বিলিয়ন ডলারের  যুদ্ধ হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছেন৷ বুধবার সন্ধ্যায় তিনি নিউইয়র্ক সফরের জন্য রওনা হচ্ছেন৷
 
 
বোয়িংয়ের –‘অ্যাপাচে' এবং ‘চিনুক' মডেলের হেলিকপ্টার কিনছে ৷ দুটি হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করে জেনারেল ইলেকট্রিক মোটর৷ সোমবারই জেনারেল ইলেকট্রিকের সিইও জেফরি আর ইমেল্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ করেন৷  মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি দু'টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেয়৷ আপাতত ২২ টি অ্যাপাচে এবং ১৫ টি চিনুক কেনা হবে৷
 

অ্যাপাচে মূলত যুদ্ধে ব্যবহৃত হয়৷ ইরাক-আফগানিস্তান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল৷ চিনুক ব্যবহার করা হয় সেনাবাহিনী স্থানান্তরকরণের কাজে ৷ ভিয়েতনাম যুদ্ধের সময়েও ব্যবহৃত হয়েছিল৷ গত দু'বছর ধরেই এই চুক্তিটি স্বাক্ষরের অপেক্ষায় পড়ে ছিল৷ বিবিসি