ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবড়াকুরা এলাকায় মাটির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মৃত্যু ঘটেছে। মৃত স্বামীর নাম মনিন্দ্র মানকিন (৯০) ও স্ত্রীর নাম রমিলা রিসিল (৮০)। ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে।
হালুয়াঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, মনিন্দ্র মানকিন তার স্ত্রী রমিলা রিসিলকে নিয়ে সপ্তাহ খানেক আগে কন্যা দিপালী রিসিলের শ্বশুর বাড়ি পূর্ব গোবড়াকুরায় বেড়াতে এসে টানা বৃষ্টি পাতের কবলে পড়ে এই দূর্ঘটনার শিকার হন। ঘটনার সময় তারা একি সঙ্গে মাটির ঘরে ঘূমিয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদেন নিকট প্রদান করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ পরিবারকে কোর ধরনের সরকারি/বেসরকারি সহযোগিতা প্রধান করা হয়নি।