কক্সবাজারের টেকনাফে দেশিয় তৈরী অস্ত্রসহ মো. মুফিজ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন, টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার। তিনি বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকা মুফিজ আলম সম্প্রতি এলাকায় ফিরেছে এমন সংবাদে অভিযান চালিয়ে হ্নীলার লেদাস্থ নিজ বাড়ি থেকে রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশিয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার, ইয়াবাপাচার, ডাকাতি ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।