রাজীবপুরের ৩ গ্রামে কাল ঈদ উৎসব

কুড়িগ্রামের রাজীবপুরের ৩ গ্রামে কাল বৃহষ্পতিবার ঈদুল আযহা উদযাপন করা হবে। উপজেলার দিয়াররার চর, করাতিপাড়া ও ডাটিয়ার চর তিন গ্রামের মানুষ প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। এবারও আগামিকাল বৃহষ্পতিবার তারা ঈদ উৎসব পালন করবে বলে জানা গেছে।

দিয়ারারচর মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক আব্দুল হান্নান জানান, ওই তিন গ্রামের মানুষ পৃথক তিনটি ঈদগাঁ মাঠে নামাজ আদায় করবে। সকাল ৯টার দিকে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ঈদের জামায়াতে প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করবে।