সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ

জয়পুরহাটে যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি আজ বুধবার বিকালে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক স্থবিরতা, আহবায়ক কমিটি গঠনের দীর্ঘ সময় পার হলেও সম্মেলন করতে না পারা এবং গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সদর উপজেলা যুবলীগের সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবস্থা নেয়া হলো। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি অশোক কুমার ঠাকুর ও সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ ব্যাপারে জেলা যুবলীগের অনুমোদন গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ভাদসা ইউনিয়ন যুবলীগের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী কার্যকলাপের  সুস্পষ্ট একাধিক অভিযোগ রয়েছে। সে কারনে সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) ও ২৩ ধারা মোতাবেক আহবায়ক কমিটি বিলুপ্ত ও সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।