সিলেটে চাঞ্চল্যকর শিশু সাঈদ হত্যা

কনস্টেবল এবাদুরসহ ৪ জনকে আসামি করে চার্জশিট

সিলেটের নয় বছরের শিশু আবু সাঈদ হত্যার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বুধবার বিকালে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার  তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসাইন। এতে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানসহ চার আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

 
সিলেট নগরীর দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার মতিন মিয়ার ছেলে ও রায়নগর শাহমীর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে (৯)  এ বছরের ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে এবাদুর, রাকিব, গেদা মিয়া ও মাসুদ মিলে স্কুল থেকে বাসায় ফেরার পধে অপহরণ করে। এর পরের দিন ১২ মার্চ কনস্টেবল এবাদুরের বাসায় শিশুটিকে হত্যা করে ঘাতকরা।
 
হত্যার আগে ঘাতকেরা সাঈদের বাবা ও মামা জয়নাল আবেদীনের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ১৪ মার্চ  রাত ১০টায় কনস্টেবল এবাদুরের বাসার ছাদের চিলেকোঠা থেকে ৭টি বস্তায় মোড়ানো সাঈদের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।