নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু


নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈলাটী ইউনিয়নের বেনুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঐ গ্রামের আব্বাছ আলী ছেলে আমীর হোসেন (১২) এবং একই গ্রামের হযরত আলী ছেলে আরমান মিয়া (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনুয়া গ্রামে কৃষি সেচের মটর থেকে অবৈধভাবে ঐ গ্রামের উমেদ আলী বাঁশের খুঁটি দিয়ে বাড়িতে বিদ্যুতের লাইন টানায়। দুপুরে ওই দুই শিশু খেলা করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তারা মারা যায়।

কলমাকান্দা থানার ওসি মো. বশীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।