পঞ্চগড়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে মোহাম্মদ (৩২) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল উপজেলার তিননোই ইউনিয়নের বকশিপাড়া  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উপজেলার তিননোই ইউনিয়নের বকশিপাড়া এলাকার দেবারু মোহাম্মদ ছেলে।

তিননোই ইউনিয়নের চেয়ারম্যান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।